ফি না দেওয়ায় পরীক্ষায় অংশ নিতে বাধা, শিক্ষার্থী-বহিরাগতদের মারধরে আহত প্রধান শিক্ষক

অভিযোগে বলা হয়, তাঁদের চলে যেতে বললে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষককে টানাহেঁচড়া ও এলোপাতাড়ি মারধর করে। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে ফুলে যাওয়া ও ব্যথাযুক্ত জখম হয় এবং পরনের শার্ট ছিঁড়ে যায়। এ সময় অন্য শিক্ষক-কর্মচারীরা এগিয়ে এলে তাঁদেরও ধাক্কাধাক্কি করা হয়।
আব্দুর রশিদ মিয়ার অভিযোগ, ঘটনার পর অভিযুক্তরা তাঁকে ও অন্য শিক্ষকদের দেখে নেওয়ার এবং পথে একা পেলে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে শিক্ষক-কর্মচারীরা রশিদ মিয়াকে হাসপাতালে ভর্তি করেন। নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কাউকে পাওয়া যায়নি।
সারাদেশ থেকে আরও পড়ুন

