সীতাকুণ্ডে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার রাতে ভাইকে সঙ্গে নিয়ে ইদিলপুর এলাকার একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন নুরুল হুদা। অনুষ্ঠান শেষে ফেরার পথে মহাসড়ক পারাপারের সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির ট্রাকের নিচে চাপা পড়েন তিনি। এতে গুরুতর আহত হন নুরুল হুদা। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) জিয়া উদ্দিন ভূঁইয়া। তিনি জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

