রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজিরতফসিলের আগেই নেহালপুরে ভোটের হাওয়া: পাড়া-মহল্লা ছাপিয়ে ফেসবুকে সরব সম্ভাব্য প্রার্থীরাসাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমিরযশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটকনেহালপুর ইউপি নির্বাচন: তফসিলের আগেই মাঠ ও ফেসবুকে সরব প্রার্থীরারেস্টুরেন্টে তাহসিফ-দীপের সঙ্গে থাকা সেই নারী কে, কী ঘটেছিল টঙ্গীর বস্তিতেপল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহতসিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহচীন বিতর্কে মরিনহোর সমর্থন পেলেন এমবাপ্পে
বিজ্ঞাপন

প্রতিমন্ত্রীর নির্দেশনা অমান্য করে সংবর্ধনা অনুষ্ঠানে ‘অশ্লীল’ নৃত্য, ছাত্রদলের কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ১১:১০ পিএম
প্রতিমন্ত্রীর নির্দেশনা অমান্য করে সংবর্ধনা অনুষ্ঠানে ‘অশ্লীল’ নৃত্য, ছাত্রদলের কমিটি বিলুপ্ত

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের অধীন ১ নম্বর চিলাহাটি ইউনিয়ন শাখার উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুষ্ঠানের সাংস্কৃতিক পরিবেশনায় কোনো ধরনের অশ্লীলতা যেন না থাকে, সে বিষয়ে আগেই নির্দেশনা দিয়েছিলেন প্রতিমন্ত্রী। তবে তার নির্দেশনা অমান্য করে অনুষ্ঠানে অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের বিজ্ঞপ্তি। ছবি: এশিয়া পোস্ট
দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের বিজ্ঞপ্তি। ছবি: এশিয়া পোস্ট

এ ঘটনায় দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আসাদুজ্জামান সুমন ও সদস্য সচিব মো. মেহেদি হাসান তুহিনের নির্দেশনায় চিলাহাটি ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

৩০ অক্টোবর দুপুরে দেবীগঞ্জ উপজেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চিলাহাটি ইউনিয়নের সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য পরিবেশনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

এ সময় তিনি বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানে কোনো ধরনের অশ্লীলতা যেন না হয়, সে বিষয়ে আগেই নির্দেশনা দিয়েছিলেন তিনি। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে অনুষ্ঠানে অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের হুঁশিয়ারিও দেন তিনি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...