জেলা ছাত্রদল সভাপতির ছেলের এইচএসসি পাসের খবরে কমিটি বিলুপ্ত

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সদ্য সাবেক কমিটির জেলা সভাপতি শাহজাহান খানের ছেলের এইচএসসি পাসের খবর ছড়িয়ে পড়ার পর এ সিদ্ধান্তের কথা জানায় দলের কেন্দ্রীয় কমিটি।
তবে রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ‘মেয়াদোত্তীর্ণ’ হওয়ায় এ কমিটি বিলুপ্তির কথা জানানো হয়।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক চুয়াডাঙ্গা জেলা এবং মেহেরপুর জেলা শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। শীঘ্রই এ ইউনিটগুলোর নতুন কমিটি ঘোষণা করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

