মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
তাহসিফের শেষ রাত ঘিরে নতুন রহস্যশিল্পকলায় ‘ইনভিজিবল স্টোরিজ’ নাটকের দুই প্রদর্শনীলবণাক্ত জমিতেও বেশি ফলন দেবে ব্রির নতুন ধাননদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ, পাবেন ভাতাআজকের রাশিফল: অফিসে বসের চেয়ারে বসার সুপ্ত বাসনা জাগবে, চাকরি বাঁচাতে সেটি দমন করুনআশুলিয়ায় সকাল থেকেই শ্রমিক পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, জলকামান প্রস্তুতগাজীপুরে আজ ১১ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেটসামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব রোধে নড়েচড়ে বসেছে বিশ্বহরমুজ প্রণালিতে একাধিক বিকট বিস্ফোরণ, ‘আত্মরক্ষামূলক’ হামলার দাবি যুক্তরাষ্ট্রেরইউক্রেনে মানবিক সহায়তা বিতরণকেন্দ্রে রাশিয়ার হামলা, নিহত ২৬
বিজ্ঞাপন

আজ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ এএম
আজ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

শ্রমিক আন্দোলনে গত কয়েকদিন উত্তাল ছিল গাজীপুরস্থ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। তবে আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল হতে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও শ্রমিক বিক্ষোভ বা অবরোধের ঘটনা ঘটেনি।

খোঁজ নিয়ে জানা যায়, শিল্পনগরী গাজীপুরে আজও বিশৃঙ্খল পরিবেশ এড়াতে অনেক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে অন্যান্য দিনের মতো শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেয়নি। তারা কারখানা বন্ধ থাকায় নিজ নিজ বাসায় অবস্থান নিয়েছে।

সরেজমিনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, পল্লিবিদুৎ, সফিপুর, মৌচাক এলাকায় কোথাও শ্রমিকদের বিক্ষোভ দেখা যায়নি। সকাল হতেই স্থানীয় ও দূরপাল্লার পরিবহন চলাচল করতে দেখা গেছে। এছাড়া সড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে রেখেছেন।

আতাউর নামে এক শ্রমিক বলেন, আমরা কাজ করে খাই। বেতন বাড়াতেই হবে না হলে চলা কষ্ট। তবে আমরা ভাঙচুরের পক্ষে না। আসলে উত্তেজিত হয়ে সবাই কেন যে আগুন দেয় আমরা বুঝে উঠতে পারিনা৷ আজ আমাদের কারখানা ছুটি কিন্তু আমরা কেউ সড়কে যাইনি৷

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকাল হতে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের কোন অবস্থান দেখা যায়নি। আমরা সতর্ক অবস্থানে রয়েছে যাতে শ্রমিকদের মধ্যে কোন দুষ্কৃতিকারীরা প্রবেশ করতে না পারে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...