রাতের আঁধারে কৃষকের ১৪০০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, তিন বিঘা জমি বর্গা নিয়ে তাঁরা কলার চারা রোপণ করেছিলেন। দীর্ঘদিনের পরিচর্যা ও বিপুল অর্থ ব্যয়ে গড়ে তুলেছিলেন বাগানটি। চাষের খরচ জোগাতে এনজিও থেকে ঋণ নেওয়ার পাশাপাশি কিস্তিতেও টাকা সংগ্রহ করতে হয়েছে। কিন্তু মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা বাগানে ঢুকে প্রায় ১ হাজার ৪০০ কলাগাছ কেটে ফেলে। এতে একদিকে তাঁদের সব পুঁজি নষ্ট হয়েছে, অন্যদিকে ঋণের কিস্তি পরিশোধ নিয়েও চরম দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।
সারাদেশ থেকে আরও পড়ুন

