রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সৌদিতে অগ্নিকাণ্ড: স্বপ্ন ফিরল কফিনবন্দী হয়েবরিশাল শিক্ষা বোর্ড: তিন কারণে ফল বিপর্যয়আজকের নামাজের সময়সূচি: ০১ নভেম্বর ২০২৬সাজেকে আবারও অবরোধ ঘোষণালংমার্চে সীমিত অংশগ্রহণ: জোটে থেকেও এনসিপির নিজের রাজনীতিতে জোরকল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলসন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজিরতফসিলের আগেই নেহালপুরে ভোটের হাওয়া: পাড়া-মহল্লা ছাপিয়ে ফেসবুকে সরব সম্ভাব্য প্রার্থীরাসাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমিরযশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটক
বিজ্ঞাপন

পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে রণবীর কাপুরের কোটি টাকার আয়

নিজস্ব প্রতিবেদক১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পিএম
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে রণবীর কাপুরের কোটি টাকার আয়

বলিউড তারকা রণবীর কাপুর অভিনয়ের পাশাপাশি আয়ের ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন আবাসন খাতকে। রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগ থেকে মোটা অঙ্কের অর্থ ঘরে তুলছেন তিনি। সম্প্রতি নিজের একটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া দিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা আয়ের বন্দোবস্ত করেছেন এই অভিনেতা।

রণবীর কাপুর। ছবি: ইন্সটাগ্রাম
রণবীর কাপুর। ছবি: ইন্সটাগ্রাম

ভারতের পুনেতে অবস্থিত ট্রাম্প টাওয়ার্সে রণবীরের একটি ফ্ল্যাট রয়েছে, যার আয়তন ৬ হাজার ৯৪ বর্গফুট। তিন বছরের চুক্তিতে ফ্ল্যাটটি ভাড়া দেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী, ফ্ল্যাটটি থেকে প্রতি মাসে ৪ লাখ ৬৩ হাজার ৫০ টাকা ভাড়া পাবেন তিনি। আগামী তিন বছরে এই ভাড়া বাবদ রণবীরের পকেটে ঢুকবে প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা। এ ছাড়া চুক্তিতে প্রতি বছর ৫ শতাংশ হারে ভাড়া বাড়ানোর শর্তও অন্তর্ভুক্ত রয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে পুনের এই বিলাসবহুল ফ্ল্যাটটি ১১ কোটি রুপিরও বেশি মূল্যে কিনেছিলেন রণবীর। আবাসন খাতে নিয়মিত বিনিয়োগ করা এই তারকার পুনে ছাড়াও অযোধ্যাতে জমি রয়েছে বলে জানা গেছে।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...