রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বরিশাল শিক্ষা বোর্ড: তিন কারণে ফল বিপর্যয়আজকের নামাজের সময়সূচি: ০১ নভেম্বর ২০২৬সাজেকে আবারও অবরোধ ঘোষণালংমার্চে সীমিত অংশগ্রহণ: জোটে থেকেও এনসিপির নিজের রাজনীতিতে জোরকল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলসন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজিরতফসিলের আগেই নেহালপুরে ভোটের হাওয়া: পাড়া-মহল্লা ছাপিয়ে ফেসবুকে সরব সম্ভাব্য প্রার্থীরাসাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমিরযশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটকনেহালপুর ইউপি নির্বাচন: তফসিলের আগেই মাঠ ও ফেসবুকে সরব প্রার্থীরা
বিজ্ঞাপন

রোনালদোর চরম ব্যর্থতার দিনে ফেলিক্সের গোলে আল নাসরের স্বস্তির জয়

নিজস্ব প্রতিবেদক২১ অক্টোবর ২০২৬, ১১:১৪ এএম
রোনালদোর চরম ব্যর্থতার দিনে ফেলিক্সের গোলে আল নাসরের স্বস্তির জয়

পেনাল্টি নষ্টের হতাশা, এরপর একেবারে ফাঁকা পোস্ট পেয়েও বল আকাশে ভাসিয়ে দেওয়া—সৌদি প্রো লিগে ভুলে যাওয়ার মতো একটি ম্যাচ পার করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে দলের প্রধান তারকার চরম ব্যর্থতার দিনেও পয়েন্ট হারাতে হয়নি আল নাসরকে। স্বদেশি তারকা জোয়াও ফেলিক্সের একমাত্র গোলে নিওমকে ১-০ ব্যবধানে হারিয়ে মাঠ ছেড়েছে রিয়াদের ক্লাবটি।

গত মঙ্গলবার (২০ অক্টোবর) নিজেদের মাঠ আল আউয়াল পার্কে অনুষ্ঠিত লিগের দশম রাউন্ডের ম্যাচে শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরেছিল আল নাসর। তবে আক্রমণের ধার থাকলেও কাঙ্ক্ষিত গোল কিছুতেই আসছিল না। প্রথমার্ধের যোগ করা সময়ে ডেডলক ভাঙার সুবর্ণ সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। প্রতিপক্ষের বক্সে ফেলিক্স ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে স্পটকিক নিতে গিয়ে বাঁ পোস্টের বাইরে বল মারেন রোনালদো।

বিরতির পরেও রোনালদোর ভাগ্য খোলেনি। ম্যাচের ৪৮ মিনিটে সতীর্থ সাদিও মানে ফ্রি-কিক থেকে হেডে বল বাড়িয়ে দেন ছয় গজের বক্সে। সামনে কার্যত ফাঁকা গোলপোস্ট পেয়েও অবিশ্বাস্যভাবে বল ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন ৪১ বছর বয়সী এই পর্তুগিজ ফরোয়ার্ড। গোল না পাওয়ার তীব্র হতাশায় মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকেন তিনি।

অবশেষে ম্যাচের ৬১ মিনিটে গিয়ে সেই অচলাবস্থা কাটে। মাঝমাঠে বল কেড়ে নিয়ে প্রতিআক্রমণ শুরু করেন সামু কস্তা। রোনালদো সেই বল পাঠিয়ে দেন ডান প্রান্তে থাকা ব্রাজিলিয়ান উইঙ্গার আঞ্জেলোর কাছে। বক্সের বাইরে থেকে আঞ্জেলোর বাড়ানো নিখুঁত পাস ধরে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ফেলিক্স। আর তাতেই জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...