রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

৯ গোলের ধাক্কা ভুলে ঘুরে দাঁড়ানোর আশা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পিএম
৯ গোলের ধাক্কা ভুলে ঘুরে দাঁড়ানোর আশা বাংলাদেশের

দল গোল হজম করলে সাধারণত গোলরক্ষক ও রক্ষণভাগের খেলোয়াড়দেরই বেশি সমালোচনার মুখে পড়তে হয়। তবে তপুর মতে, আধুনিক ফুটবলে রক্ষণ সামলানোর দায়িত্ব পুরো দলের। এ জন্য তিনি গুরুত্ব দিচ্ছেন ‘টিম ডিফেন্ডিং’ বা দলগত রক্ষণে। তপু বলেন, ‘‘দল যখন গোল হজম করে, তখন স্বাভাবিকভাবেই গোলরক্ষক ও ডিফেন্ডারদের কাঠগড়ায় দাঁড়াতে হয়; সবাই তাদেরই দোষ দেখে। তবে আধুনিক বিশ্ব ফুটবলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ‘টিম ডিফেন্ডিং’ বা দলগত রক্ষণ। আমরা যদি দলগতভাবে সেরাটা দিয়ে পারফর্ম করতে পারি, তবে নিশ্চিতভাবেই এত গোল হজম করতে হবে না।’’

রক্ষণভাগে নিজের দায়িত্ব সম্পর্কেও সচেতন তপু। পেছনের সারি গুছিয়ে রাখা এবং সতীর্থদের সঙ্গে সমন্বয় বাড়ানোর ওপর জোর দিচ্ছেন তিনি। তাঁর ভাষায়, ‘রক্ষণভাগে আমার একটা বড় ভূমিকা থাকবে। পেছন থেকে নিজের সেরাটা দেওয়ার পাশাপাশি ডিফেন্স লাইনকে কীভাবে আরও জমাট ও শক্তিশালী রাখা যায়, সতীর্থদের সেই দিকনির্দেশনা আমি অবশ্যই দেব।’

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...