রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

শান্ত বলছেন, ক্রিকেটাররা এখনো খুশি না

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০১:১৪ পিএম
শান্ত বলছেন, ক্রিকেটাররা এখনো খুশি না

ওয়ানডে, টি-টোয়েন্টির তুলনায় টেস্টে বাংলাদেশ দুর্দান্ত খেলছে। গত এক বছরে আট টেস্টের পাঁঁচটিতেই জিতেছে তারা। দুটিতে ড্র করেছে। একটিতে হেরেছে বাংলাদেশ। এই সময়ে অধিনায়ক শান্তর পাশাপাশি মুশফিকুর রহিম, তানজিদ হাসান তামিমের ব্যাট থেকেও এসেছে সেঞ্চুরি। তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদেরও সাদা পোশাকে ইনিংসে ৫ উইকেট করে নেওয়ার কীর্তি রয়েছে।

এক বছরে টেস্টে বাংলাদেশের এত সফলতা এসেছে শান্তর নেতৃত্বেই। তবে বাংলাদেশ অধিনায়কের ক্ষুধা যে আরও বেশি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগে আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ভালো লাগছে সবাই টেস্ট ক্রিকেট নিয়ে কথা বলছেন। তবে আমার মতে যে সংস্কৃতির কথাটা বললেন, সেটা আরও দুই-তিন বছর আগে থেকে শুরু হয়েছে। এটা ধরে রাখতে হবে। অনেক ভালো করার সুযোগ আছে। যেভাবে আসলে আমরা ক্রিকেটাররা চিন্তা করছি, আমরা ভালো করছি কিন্তু ক্রিকেটাররা এখনো খুশি না। আমাদের মতে এখান থেকে আরও উন্নতির জায়গা আছে।’

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...