৫০ মিনিট বন্ধ থাকার পর শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

মিরপুরে আজ শুরু হওয়া বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের চা পানের বিরতির পর ১২তম ওভারে ওয়েস্ট ইন্ডিজ পেসার শামার জোসেফ বোলিংয়ের জন্য প্রস্তুত হচ্ছিলেন। ঠিক তখনই বাধে বিপত্তি। মাঠের আম্পায়ারদের কাছ থেকে অনুমতি না পাওয়ায় ক্যারিবীয় অধিনায়ক আগ্রহই হারিয়ে ফেলেছেন। মাঠ ছাড়ার সময় এমনভাবে যাচ্ছিলেন, যেন তিনি ড্রিংকস নিতে যাচ্ছেন। চতুর্থ আম্পায়ারের সঙ্গে কথা বলে মাঠের আম্পায়াররাও খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন। বিকেল ৩টা ১৬ মিনিটে খেলা বন্ধ হওয়ার পর ৪টা ৫ মিনিট অর্থাৎ ৪৯ মিনিট পর শুরু হয়েছে খেলা।
খেলাধুলা থেকে আরও পড়ুন

