‘রানার মতো সোনার ডিমপাড়া হাঁস মেরে ফেলবেন না’

২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া রানা এরই মধ্যে পাঁচবার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। যার মধ্য চারবারই এ বছরে। জিম্বাবুয়ের বিপক্ষে জুলাইয়ে ২১ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা বোলিংয়ের কীর্তি গড়েছেন। কিন্তু জিম্বাবুয়ে সফরের পর আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলাই হয়নি রানার। এবার বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট চলার সময় গতিতারকার চোট নিয়ে সতর্ক থাকার পরামর্শ বিশপের। ক্যারিবীয় ক্রিকেট বিশ্লেষক বলেন, ‘তার সঠিক চিকিৎসা নিন। আশা করি, এক দিন তার শরীর পেস বোলিংয়ের ধকল সহ্য করতে পারবে। তবে আমি এটাই বলতে চাই যে তার ব্যাপারে সতর্ক থাকুন। আপনারা তাৎক্ষণিক সাফল্য পেতে গিয়ে আসল সোনার ডিমপাড়া হাঁসটিকে মেরে ফেলবেন না।’
খেলাধুলা থেকে আরও পড়ুন

