জাতীয় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন জেলের মেয়ে লিকা

বাগেরহাটের লিকার বেড়ে ওঠা এমন এক পরিবারে, যেখানে সংসার চালাতে নদীতে মাছ ধরেন তাঁর বাবা। আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও ব্যাডমিন্টন চালিয়ে যাওয়া যে সহজ ছিল না, সেটি জানেন লিকা। জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার পর তাঁর আনন্দের সঙ্গে তাই মিশেছে বাবা-মায়ের পরিশ্রমের স্বীকৃতি।
পল্টনের উডেন ফ্লোর জিমনেসিয়ামে গতকাল ৪০ তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের নারী এককের ফাইনালে লিকা হারিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর উর্মি আক্তারকে। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার হয়ে খেলা লিকার জয় এসেছে তিন গেমের লড়াইয়ে। প্রথম গেমে ২২-২০ পয়েন্টে জেতার পর দ্বিতীয় গেমে ১১-২১ ব্যবধানে হেরে যান তিনি। শেষ গেমে ২১-১৮ পয়েন্টে জিতে নিশ্চিত করেন শিরোপা। এর আগে ২০২২ ও ২০২৩ সালে এই ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন উর্মি।
খেলাধুলা থেকে আরও পড়ুন

