বাংলাদেশের এমন বাজে পারফরম্যান্সের ব্যাখ্যা কী

ডারউইনে অস্ট্রেলিয়াকে হেসেখেলে হারানোর পর ম্যাকাইতে দেড় দিনে হারে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানে হেরে যাওয়া বাংলাদেশ আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে জয়ের সম্ভাবনা জাগিয়েও জিততে পারেনি। আর আজ ওয়েস্ট ইন্ডিজের কাছে মিরপুরে ৮ উইকেটে হারলেন শান্তরা। আলোকস্বল্পতা, বৃষ্টির বাগড়ায় অনেক ওভার খেলা নষ্ট হলেও উইন্ডিজরা জিতে গেছে চার দিনেই।
হঠাৎ কেন টেস্টে এমন ছন্দপতন—আজ ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্তর কাছে জিজ্ঞেস করা হয়। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি মনে করি, ড্রেসিংরুমের পরিবেশ এবং আমাদের প্রস্তুতি—দুটোই ভালো ছিল। খেলোয়াড়রা দলের জন্য ভালো করতে সত্যিই চেয়েছিল। কিন্তু আমার কাছে মনে হয়েছে, এটি আমাদের জন্য একটি খারাপ দিন ছিল। কারণ, আগেই বলেছি যে তিনটি বিভাগেই আমরা ভালো করতে পারিনি। বিশেষ করে ফিল্ডিংয়েও।’

