রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পাকিস্তানের কাছে ফাইনাল হেরে শাস্তি পেল শ্রীলঙ্কাসাজেকে অবরোধ শিথিল ঘোষণার পরও সড়কে যান চলাচল বন্ধবাহরাইনে বাংলাদেশ স্কুল এন্ড কলেজের এইচএসসি’তে জিপিএ-৫ পায়নি একজনওনান্দাইলে তিন প্রতিষ্ঠানের ১৯ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্যমিঠামইনে নববধূকে নিয়ে ফেরার পথে হামলা, পুলিশ সদস্যসহ আহত ১৫খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহতঢাকা ও গাজীপুরে পোশাকশ্রমিকদের ফের সড়ক অবরোধ, বিজিবি মোতায়েনএল ক্লাসিকোর হার ভুলে বার্সেলোনার ছয় গোলের উৎসবনেত্রকোনায় পাঁচ কলেজে ৩০ পরীক্ষার্থী, পাস করেনি কেউঢাকায় যেসব সড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ, সর্বোচ্চ কত গতিতে চলতে পারবে
বিজ্ঞাপন

গুঞ্জন হলো সত্যি, পিছিয়ে গেল ‘আন্ধার’

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ১০:১৫ এএম
গুঞ্জন হলো সত্যি, পিছিয়ে গেল ‘আন্ধার’
‘আন্ধার’ সিনেমার পোস্টার

গত বছর শুটিং শেষে সিনেমাটি ২০২৬ সালেই মুক্তি দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল ঈদ উৎসব ছাড়া মুক্তি পাবে সিনেমাটি। সেপ্টেম্বরের শুরুতে টিজার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয় আগামী অক্টোবরে আসছে আন্ধার। তবে টিজার প্রকাশের পর আর কোনো প্রচার দেখা যায়নি। কয়েক দিন ধরে খবর ছড়ায় পূজায় নয়, ঈদেই মুক্তি দেওয়া হবে আন্ধার। ভিডিও বার্তায় সেই আলোচনাও শোনা গেল কলাকুশলীদের মধ্যে। তবে শেষ পর্যন্ত ঈদ নয়, সিনেমা মুক্তির জন্য বেছে নেওয়া হলো ভিন্ন সময়। কারণ, তাদের পক্ষ থেকে আগেই কথা দেওয়া হয়েছিল, ঈদ উৎসব ছাড়া ভিন্ন সময়ে মুক্তি দেওয়া হবে আন্ধার। নির্মাতা রাফী ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা শেয়ার করলে বাধা দেন প্রযোজক শাকিব চৌধুরী। তিনি জানান, ওই সময়ে দেশের সিনেপ্লেক্সে মুক্তি পাবে হলিউডের বহুল প্রতীক্ষিত ‘অ্যাভেঞ্জারস: ডুমসডে’ এবং ‘ডিউন পার্ট থ্রি’। শেষ পর্যন্ত সবাই মিলে সিদ্ধান্ত নেন, ২০২৭ সালে দুই ঈদের মাঝামাঝি সময়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে আন্ধার।

ভৌতিক ঘরানার আন্ধার তৈরি হচ্ছে দুই ব্যান্ড তারকা অর্থহীনের সাইদুস সালেহীন সুমন এবং ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর গল্পে। আদনান আদিব খানকে নিয়ে চিত্রনাট্যও রচনা করেছেন তাঁরা। প্রযোজনার সঙ্গেও যুক্ত আছেন শাকিব। চঞ্চল, সিয়াম, তুষিদের সঙ্গে আরও অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, গাজী রাকায়েত, আফসানা মিমি, ফররুখ আহমেদ রেহান প্রমুখ।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...