রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ইরানে এখনো দু-একটি কাজ বাকি, ১০ মিনিটেই তা করতে পারি: ট্রাম্পগাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েনজাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎবেলা সাড়ে ১১টায় মজুরি বোর্ড ঘোষণা: শ্রমমন্ত্রীবাহরাইনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন সফররত সেনাবাহিনীর সিজিএস’রইয়েমেনের নতুন সংঘাতে বাস্তুচ্যুত ২ লাখ ৯০ হাজার: জাতিসংঘমন্ত্রী-আমলাদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী৮৬ বছরে বার্সার এমন গোলবন্যা দেখেনি কেউমজুরির দাবিতে মিরপুরে শ্রমিক বিক্ষোভ, ফের সড়ক অবরোধক্রসফায়ার শুরু হলে দলের একটা লোককেও খুঁজে পাবেন না: বিএনপিকে হাসনাত আবদুল্লাহ
বিজ্ঞাপন

‘গুলশানের চামেলি’ সিনেমা ছাড়ার গুঞ্জনে ক্ষুব্ধ মধুমিতা

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ এএম
‘গুলশানের চামেলি’ সিনেমা ছাড়ার গুঞ্জনে ক্ষুব্ধ মধুমিতা

মধুমিতার ধারণা, একটা চক্র পরিকল্পনা করে সিনেমা থেকে তাঁর সরে দাঁড়ানোর কথা ছড়াচ্ছে। তিনি বলেন, ‘একটি চক্র ইচ্ছা করে এমন কথা ছড়াচ্ছে। সিনেমার মহরতে অংশ নেওয়ার পর থেকে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে নেতিবাচক কথা বলছে কেউ কেউ। বলা হলো, আমি নাকি কলকাতায় কাজ না পেয়ে বাংলাদেশের সিনেমা করছি। এখন আবার নতুন গুজব ছড়াচ্ছে। তারা যদি মনে করে আমি সিনেমাটি করছি না, তাহলে আর কী করার। সেটাই ছড়াতে থাকুক। আমি আমার কাজ করতে থাকি। এসব নিয়ে কথা বললে বরং তাদেরকে গুরুত্ব দেওয়া হবে।’

এ বিষয়ে নির্মাতা ইকবাল বলেন, ‘আগামী ১ ডিসেম্বর সিনেমার শুটিং শুরু হবে। প্রথম দিন থেকেই শুটিং করবেন মধুমিতা।’

গুলশানের চামেলি নির্মিত হচ্ছে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার জীবনের বাস্তবতা নিয়ে। গল্প আবর্তিত হয়েছে একজন যৌনকর্মীকে ঘিরে, কোনো অপরাধ না করেও বারবার ক্ষমতার নির্মম খেলার শিকার হয় সে। এই চরিত্রে অভিনয় করবেন টালিউড অভিনেত্রী মধুমিতা।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...