সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
হ্যাকারের দখলে ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপ, পারমাণবিক হামলার ভুয়া বার্তাপঞ্চগড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের, আহত ৩১৯ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামির আত্মসমর্পণসংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশআগামী গ্রীষ্মে সৌরবিদ্যুৎ থেকে ৩-৪ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: প্রতিমন্ত্রী অমিতমুরগির দোকানকে গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ নেওয়ার অভিযোগবীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন বহালকালিয়াকৈরে বাড়ির মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তিউসকানি উপেক্ষা করে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতা বাবুলেরশ্রমিক আন্দোলনে বলপ্রয়োগ না করতে হুঁশিয়ারি শ্রমিক শক্তির
বিজ্ঞাপন

৮৬ বছরে বার্সার এমন গোলবন্যা দেখেনি কেউ

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ১০:৪৪ এএম
৮৬ বছরে বার্সার এমন গোলবন্যা দেখেনি কেউ

আলাভেসের বিপক্ষে বার্সার হয়ে জোড়া গোল করেছেন রাফিনিয়া ও লামিন ইয়ামাল। এ ছাড়া একবার করে জালের দেখা পান ফারমিন লোপেজ ও অ্যান্থনি গর্ডন।

বড় এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থানও মজবুত করেছে বার্সা। ১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। দুইয়ে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট এবং তিনে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে কাতালানরা। নিজেদের পরবর্তী ম্যাচে আজ রাতে রেসিং সান্তান্দারের বিপক্ষে মাঠে নামবে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল।

পিএসজির কাছে ৪-২ এবং রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হারের পর এই জয় বার্সার জন্য স্বস্তির। টানা দুই হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি আত্মবিশ্বাসও ফিরে পেল দলটি।

তবে এই জয় উদ্‌যাপনের পরপরই নতুন চ্যালেঞ্জের প্রস্তুতি নিতে হবে বার্সাকে। আগামী ৩ নভেম্বর দিবাগত রাত ২টায় চ্যাম্পিয়নস লিগের চতুর্থ রাউন্ডে নিজেদের মাঠে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলাকে আতিথেয়তা দেবে স্প্যানিশ জায়ান্টরা।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...