মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করতে হবে: ব্যারিস্টার জিল্লুর রহমানডায়াবেটিসে আক্রান্ত ৪৫ শতাংশ মানুষ বিষণ্নতায় ভুগছেনথাইল্যান্ডের পর্যটন বাজার যেভাবে দখলে নিচ্ছে ভিয়েতনামসহ প্রতিবেশিরাসোনাগাজীতে মাদকসেবীদের অত্যাচারে ৪ মাস বাড়ীছাড়া ফারুকের পরিবারছাত্রদল নেতা শাকিল হত্যায় সন্দেহভাজন ৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনমহম্মদপুরে আধিপত্যের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, ১০ বাড়িতে ভাঙচুর-লুটপাটসরকারের প্ল্যান শুধু দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো: মঞ্জু২০২৭ সালে সরকারি ছুটি মিলবে যত দিনসিঙ্গাপুর এয়ারলাইন্সের ৪৬ হাজার যাত্রীর তথ্য ফাঁস!সাদিকুরের সেঞ্চুরিতে চট্টগ্রামের রোমাঞ্চকর জয়
বিজ্ঞাপন

মুরগির দোকানকে গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পিএম
মুরগির দোকানকে গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ নেওয়ার অভিযোগ

নোয়াখালীর হাতিয়ায় মুরগি বিক্রির দোকানকে সার রাখার গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ নেওয়ার অভিযোগ উঠেছে মেসার্স ফারহান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ছারোয়ার হোসেনের বিরুদ্ধে। সরেজমিনে ওই প্রতিষ্ঠানের নামে কোনো সার-বীজের দোকান পাওয়া যায়নি। বরং ডিলারশিপের আবেদনে গুদাম হিসেবে উল্লেখ করা দোকানটিতে বিক্রি হচ্ছে পোলট্রি মুরগি। এ ঘটনায় ডিলারশিপ বাতিলের দাবি জানিয়েছেন স্থানীয় এক বাসিন্দা।

এ বিষয়ে নোয়াখালীর জেলা প্রশাসক, জেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন হাতিয়ার চানন্দী ইউনিয়নের বাসিন্দা মো. জামাল উদ্দিন।

অভিযোগপত্রে জামাল উদ্দিন উল্লেখ করেন, হাতিয়া উপজেলার ২ নম্বর চানন্দী ইউনিয়নের ভুঁইয়া গ্রামের বাসিন্দা ছারোয়ার হোসেন স্থানীয় প্রকল্প বাজারে মেসার্স ফারহান এন্টারপ্রাইজের নামে সার ডিলারশিপের অনুমোদন নিয়েছেন। তবে বাস্তবে ওই নামে কোনো গুদাম বা সার বিক্রির প্রতিষ্ঠান নেই। সার ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় অভিজ্ঞতাও তার নেই বলে অভিযোগ করেন জামাল উদ্দিন।

অভিযোগকারীর দাবি, ছারোয়ার হোসেন ইটভাটার মাটি, নদীর বালু ও মাটি কাটার সরদারিসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত। এমন ব্যক্তিকে সার ডিলার নিয়োগ দেওয়ায় প্রকৃত সার ব্যবসায়ী ও কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ কারণে ডিলারশিপ বাতিল করে অভিজ্ঞ ব্যবসায়ীকে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...