সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
‘সরকারের ব্যর্থতা ও অব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক সংকটকে আরও প্রকট করে তুলেছে’পরীক্ষায় বহিষ্কারের পর বিদ্যালয়ে বোমা বিস্ফোরণের অভিযোগএনসিপির স্পোর্টস উইংয়ের আত্মপ্রকাশ, নেতৃত্বে ফাহিম-নাজমুলতামিমরা সক্ষম না বলে বিপিএল হচ্ছে না: আসিফ আকবরইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে শতাধিক গাছ কাটার অভিযোগতিন দশকের ক্যারিয়ারে শাহরুখের নায়িকা হয়েছেন যেসব অভিনেত্রীচট্টগ্রামে সাবেক কাস্টমস কর্মকর্তা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলাঠাকুরগাঁওয়ে ছয় দিনে চার মরদেহ উদ্ধার, তিনজনের মৃত্যুতে ঋণের চাপের তথ্যসাভার-আশুলিয়ায় ২৬৪ কারখানায় সাধারণ ছুটিআগামী বছরের ছুটির তালিকা অনুমোদন
বিজ্ঞাপন

বিসিবির ইনস্টাগ্রামে হ্যাকিংয়ের চেষ্টা, লিংকে ক্লিক না করার সতর্কতা

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম
বিসিবির ইনস্টাগ্রামে হ্যাকিংয়ের চেষ্টা, লিংকে ক্লিক না করার সতর্কতা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হ্যাকিংয়ের চেষ্টা হয়েছে। শুধু একবার নয়, বারবার অননুমোদিতভাবে অ্যাকাউন্টটিতে প্রবেশের চেষ্টা চলছে বলে সতর্ক করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এরই মধ্যে অ্যাকাউন্টটি থেকে ক্রিকেটার, কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে অনলাইন বেটিং ও ক্রিপ্টোকারেন্সিসংক্রান্ত সন্দেহজনক ওয়েবসাইটের লিংক পাঠানো হচ্ছে বলে জানিয়েছে বিসিবি। এমন পরিস্থিতিতে অ্যাকাউন্টটি থেকে আসা কোনো লিংকে ক্লিক না করার অনুরোধ জানিয়েছে বোর্ড।

বিসিবির প্রকাশিত নিরাপত্তা সতর্কবার্তা অনুযায়ী, রোববার (১ নভেম্বর) রাতে তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লক্ষ্য করে হ্যাকিংয়ের চেষ্টা চালানো হয়। এরপরও অ্যাকাউন্টটিতে বারবার অননুমোদিত প্রবেশের চেষ্টা চলছে।

এই সাইবার নিরাপত্তা সমস্যার মধ্যে অ্যাকাউন্টটি থেকে অননুমোদিত বার্তা পাঠানোর ঘটনাও ঘটছে বলে সতর্ক করেছে বিসিবি। এসব বার্তায় অনলাইন বেটিং ও ক্রিপ্টোকারেন্সিসংক্রান্ত সন্দেহজনক ওয়েবসাইটের লিংক রয়েছে। পাশাপাশি ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে তৈরি ফিশিং লিংকও থাকতে পারে।

মূলত ক্রিকেটার, বোর্ডের কর্মকর্তা এবং বিসিবির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে লক্ষ্য করে এসব বার্তা পাঠানো হচ্ছে বলে জানানো হয়েছে। ফলে অ্যাকাউন্টটির নিরাপত্তার পাশাপাশি বার্তা পাওয়া ব্যক্তিদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...