তামিমরা সক্ষম না বলে বিপিএল হচ্ছে না: আসিফ আকবর

আমিনুল ইসলাম বুলবুল যখন বিসিবি সভাপতি ছিলেন, তখন বোর্ডের টুর্নামেন্ট কমিটির প্রধান ছিলেন আসিফ। কিন্তু ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছিল। তখন অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি ছিলেন তামিম। যিনি পরবর্তীতে হয়েছেন বিসিবি সভাপতি।
আসিফ জানিয়েছেন, জুনে বাংলাদেশের মাঠে অস্ট্রেলিয়া যে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছে, সেটা তাঁর সময়েই করা হয়েছিল। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংগীতজ্ঞ বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজ আমাদের তৈরি করা। আমরা আমিনুল ইসলাম বুলবুলকে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট এখনো মনে করি।’
খেলাধুলা থেকে আরও পড়ুন

