৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ২৮ নভেম্বর

শ্রীমঙ্গল শ্রম অধিদপ্তরের উপপরিচালক মহব্বত হোসাইন জানান, ২৮ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ভোটার তালিকা হালনাগাদসহ মাঠপর্যায়ে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার নিয়ম থাকলেও সর্বশেষ ২০১৮ সালের ২৪ জুনের পর আর কোনো কেন্দ্রীয় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নির্ধারিত সময় ২০২১ সালে পার হয়ে গেলেও বিভিন্ন জটিলতার কারণে তা আটকে যায়। ফলে মাত্র তিন বছরের জন্য নির্বাচিত কমিটি টানা আট বছর ধরে দায়িত্ব পালন করে আসায় ইউনিয়নগুলোয় স্থবিরতা নেমে এসেছিল।
সারাদেশ থেকে আরও পড়ুন

