সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
দুই দফায় এলপিজির দাম বাড়ানো কোনোভাবেই জনস্বার্থসম্মত নয়: এবি পার্টিসান্তাহারে ট্রেড লাইসেন্স নবায়ন না করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা‘ওভারিয়ান ক্যানসার’ কী কীভাবে হয়, চিকিৎসা পদ্ধতি জানালেন ডা. হ্যাপীআন্তর্জাতিক ই-কমার্সে শক্ত অবস্থান গড়ছে রিমার্ক, বিশ্ববাজারে যাচ্ছে হাজারো পণ্যছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, আটক শিক্ষককে পুলিশে সোপর্দফুটবল খেলা নিয়ে বিরোধের জের, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০এআইয়ের নিয়ন্ত্রণ মানুষের হাতেই থাকা উচিত: স্যাম অল্টম্যানবাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ দেখতে ৯ লাখ আবেদনখালি গ্যাস সিলিন্ডার নিয়ে রাজপথে নামার আহ্বান নাসীরুদ্দীনেরটেস্ট পরীক্ষায় বহিষ্কার, বিদ্যালয়ে বোমা বিস্ফোরণ
বিজ্ঞাপন

বাণিজ্য মেলার অবশিষ্টাংশ গুড়িয়ে দিয়ে মাঠ চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ১০:২৩ পিএম
বাণিজ্য মেলার অবশিষ্টাংশ গুড়িয়ে দিয়ে মাঠ চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে দিয়ে ট্রাক্টর দিয়ে চাষ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।

সোমবার (২ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের দুটি ট্রাক্টর দিয়ে এ কর্মসূচি পালন করেন তারা।

এদিন সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের পতাকা স্ট্যান্ডের সামনে সমবেত হয়ে কেন্দ্রীয় খামারের দুটি ট্রাক্টরসহ মিছিল নিয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে উপস্থিত হন শিক্ষার্থীরা। এসময় মাঠে থাকা মেলার অবশিষ্ট স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। পরে ট্রাক্টর দিয়ে মাঠে চাষ দেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের পুরাতন গবেষণা মাঠ হিসেবে পরিচিত এই জায়গায় সচিবালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে এবং মাঠটি ফেরত পেতে পাঁচদিন ধরে টানা আন্দোলন করছেন শেকৃবি শিক্ষার্থীরা। এর আগে মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজক কমিটিকে বন্ধের আল্টিমেটাম দেন তারা। মেলার কার্যক্রম বন্ধ না হওয়ায় একপর্যায়ে মেলার বিভিন্ন স্থাপনায় ভাঙচুরও চালানো হয়। পরে মন্ত্রণালয় থেকে মেলা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলেও মাঠে মেলার অবশিষ্ট স্থাপনা সরানো হয়নি। এর প্রতিবাদেই সোমবার স্থাপনাগুলো গুঁড়িয়ে দিয়ে মাঠে চাষ দেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থী রাফিউর রহমান রুহান বলেন, এই মাঠ শুধু বিশ্ববিদ্যালয়ের নয়, বরং পুরো এলাকার জন্য একটি ফুসফুস। ঐতিহাসিক এই গবেষণার মাঠে সচিবালয় স্থাপন করা হলে পুরো এলাকার জীববৈচিত্র্য ধ্বংস হবে। মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি সেখানে সবুজায়ন করা হলে পুরো অঞ্চল রক্ষা পাবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...