এআইয়ের নিয়ন্ত্রণ মানুষের হাতেই থাকা উচিত: স্যাম অল্টম্যান

আলোচনায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) এআই গ্রহণের উদ্যোগের প্রশংসা করেন অল্টম্যান। তাঁর মতে, নতুন প্রযুক্তি গ্রহণে দেশটি বিশ্বের অন্যতম অগ্রসর রাষ্ট্র। সরকার, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন জীবনে এআই যুক্ত করার ক্ষেত্রে দেশটির দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এদিকে জ্বালানি খাতে উন্নত এআই প্রযুক্তি ব্যবহারে ওপেনএআই ও আবুধাভিভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান জি৪২-এর সঙ্গে নতুন চুক্তি করেছে ইউএইর রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান অ্যাডনক।
চুক্তি অনুযায়ী, বিশ্বের প্রথম জ্বালানি প্রতিষ্ঠান হিসেবে ওপেনএআইয়ের ‘ফ্রন্টিয়ার’ প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে অ্যাডনক। আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের নির্দেশনায় পরিচালিত এই অংশীদারত্বের আওতায় তেলক্ষেত্রের উন্নয়ন, কূপ ব্যবস্থাপনা ও বাণিজ্যিক কার্যক্রমে এআই ব্যবহার করা হবে। এর লক্ষ্য জ্বালানি ব্যবস্থাকে আরও দক্ষ, নিরাপদ ও উৎপাদনশীল করে তোলা।

