এআই–এর কারণে কমছে গুগল সার্চ, এক দিনে অ্যালফাবেটের ৫০০ বিলিয়ন ডলার উধাও

কিম স্কট বলেন, ‘আমার মনে হয়, তারা এআই নিয়ে দীর্ঘমেয়াদি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।’
বুধবার প্রকাশিত আর্থিক প্রতিবেদনে অ্যালফাবেট জানায়, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বরের শেষ পর্যন্ত তিন মাসে তাদের মোট আয় ২৫ শতাংশ বেড়ে ১২৭ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
তবে বিশ্লেষকদের প্রত্যাশা অনুযায়ী আয় করতে পারেনি প্রতিষ্ঠানটি। বিশেষ করে বিজ্ঞাপন ব্যবসায় প্রত্যাশার চেয়ে কম আয় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। আর্থিক প্রতিবেদন প্রকাশের পর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ১২ শতাংশের বেশি কমে গত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। গত বৃহস্পতিবার দিনের লেনদেন শেষে অ্যালফাবেটের মোট বাজারমূল্য আগের দিনের ৩ দশমিক ৯৭ ট্রিলিয়ন ডলার থেকে কমে ৩ দশমিক ৪৬ ট্রিলিয়ন ডলারে দাঁড়ায়।
গবেষণা প্রতিষ্ঠান ফরেস্টারের প্রধান বিশ্লেষক ট্রেসি উ বলেন, অ্যালফাবেটের সার্চ ব্যবসায় প্রত্যাশার চেয়ে দুর্বল ফলাফল এআই খাতে বিপুল বিনিয়োগের অর্থ জোগানোর পাশাপাশি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠিত ব্যবসাগুলোর শক্তিশালী অবস্থান ধরে রাখার চ্যালেঞ্জকে স্পষ্ট করে তুলেছে।

