সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নাশকতার মামলায় গ্রেপ্তার শ্রমিক লীগ নেতা কারাগারেমৃত আ.লীগ নেতার বিরুদ্ধে পুলিশের চার্জশিটহাওরের শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে ক্যানটিন, সবুজ ক্যাম্পাস গড়ার উদ্যোগযুক্তরাষ্ট্র শর্ত মানলে ৪৮ ঘণ্টায় হরমুজ খুলে দিতে প্রস্তুত ইরানঅনিয়মে সার ডিলারশিপ বাতিল, কর্মকর্তা জড়িত থাকলে বিভাগীয় ব্যবস্থা: কৃষিমন্ত্রীফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিংবডি বাতিলের আদেশ হাইকোর্টে স্থগিতঅ্যাম্বুলেন্সে রোগী বহনের আড়ালে মাদক পাচার, আটক ২বাড়ির সামনে গর্তে জমা পানিতে ডুবে প্রাণ গেল শিশুরধর্মের নামে রাজনৈতিক-সামাজিক সুবিধা নেওয়ার প্রতিযোগিতা চলছে: জহির উদ্দিন স্বপনময়মনসিংহ বাস টার্মিনালে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা
বিজ্ঞাপন

তাহসিফ হত্যা মামলা: দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০২:২৮ পিএম
তাহসিফ হত্যা মামলা: দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সৌরির মৃত্যুর পেছনে ‘বন্ধু’ আহমেদ শাহরিয়ার রেজা দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

গতকাল শনিবার আদালতে হাজির করার পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস দীপকে ৪ দিনের রিমান্ডে পাঠান।

নৌ পুলিশ ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, ‘তাহসিফ সৌরির মৃত্যুতে দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক কিছু প্রমাণ পেয়েছি। রিমান্ডে তাকে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তের স্বার্থে আমরা এই মুহূর্তে এর বেশি কিছু প্রকাশ করতে পারছি না।’

তদন্তের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিভিন্ন স্থান থেকে সংগৃহীত সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত দেড়টা পর্যন্ত দীপের সঙ্গে ছিলেন তাহসিফ।

তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, দীপ তাহসিফকে সঙ্গে নিয়ে টঙ্গীর মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন। কিন্তু তিনি একাই সেখান থেকে ফিরে আসেন।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...