সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এনসিপির ক্রীড়া অঙ্গনে নতুন সংগঠন ‘এনএসএ’, আহ্বায়ক ফাহিমগণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার পতনের একদফা আন্দোলন: রাশেদ প্রধানসিরাজদিখানে বাবা-কন্যা হত্যা মামলায় সোহরাব বেপারী ৩ দিনের রিমান্ডেযাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহতদুমকীতে বিএনপি নেতাকে মারধরের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তারচাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানাবড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন‘৪২০’, ‘৮৪০’-এর পর কি আসছে ‘১৬৮০’, মোশাররফকে নিয়ে ফারুকীর ইঙ্গিতঢাকায় এক্স-রুয়েটিয়ান্সের ‘ডে লং ক্রিকেট টুর্নামেন্ট’ ১১ ডিসেম্বরতরুণীকে ধর্ষণের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড
বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র শর্ত মানলে ৪৮ ঘণ্টায় হরমুজ খুলে দিতে প্রস্তুত ইরান

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম
যুক্তরাষ্ট্র শর্ত মানলে ৪৮ ঘণ্টায় হরমুজ খুলে দিতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ইরানের উত্থাপিত শর্তগুলো মেনে নিলে আগামী দুই দিনের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে প্রস্তুত তেহরান। সোমবার (২ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানিয়েছেন।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বাঘাই জানান, দুই দিনের মধ্যে প্রণালিটি চালুর উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব। তার মতে, এটি ইরানের সদিচ্ছার আরেকটি প্রমাণ।

তিনি বলেন, ইরানের দাবিগুলো পূরণ করা হলে অল্প সময়ের মধ্যেই হরমুজ প্রণালিতে নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রক্রিয়া আবার শুরু করা সম্ভব। মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। তবে ইরানের শর্তগুলো গ্রহণ করা না করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে।

বাঘাইয়ের ভাষ্য, যুক্তরাষ্ট্র ইরানের দাবিতে সম্মত হলেই কেবল পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া যাবে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করে আসছে ইরান। দেশটির অনুমতি ছাড়া এই জলপথ অতিক্রমের চেষ্টা করা জাহাজগুলোকে নিয়মিত লক্ষ্যবস্তু করা হচ্ছে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে।

গত সেপ্টেম্বরে ইরান সাত দিনের একটি প্রস্তাব দিয়েছিল, যা কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়। ওই প্রস্তাবে বলা হয়েছিল, ওয়াশিংটন তেহরানের শর্ত মেনে নিলে পরিকল্পনার ষষ্ঠ দিনে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে।

ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের সব যুদ্ধক্ষেত্রে সংঘাত বন্ধ, বিদেশে জব্দ করা ইরানি সম্পদ মুক্ত করা, দেশটির তেল খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...