সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার পতনের একদফা আন্দোলন: রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম
গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার পতনের একদফা আন্দোলন: রাশেদ প্রধান

গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে সরকার পতনের একদফা আন্দোলনের ঘোষণা দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান।

সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টায় সাতক্ষীরা শহরের জামতলা এলাকায় লংমার্চ পরবর্তী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় রাশেদ প্রধান বলেন, লংমার্চ শেষ করে খুলনা বিভাগের ১০টি জেলা সফর করেছি। আগামী দিনের আন্দোলন-সংগ্রাম সফল করতে তৃণমূলের মানুষের মতামত নেওয়া জরুরি। প্রথম লংমার্চের তুলনায় পরবর্তী লংমার্চগুলো আরও সফল হয়েছে। সর্বশেষ খুলনা-কুষ্টিয়া লংমার্চে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে। নারী-পুরুষ নির্বিশেষে রাস্তার দুইপাশে দাঁড়িয়ে মানুষ স্বাগত জানিয়েছেন। তাদের কণ্ঠে বারবার একদফা আন্দোলনের দাবি শোনা গেছে।

তিনি আরও বলেন, বিএনপি সরকারের কার্যক্রমে জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। আগামীতে সিলেটে লংমার্চ এবং পরবর্তী সময়ে ঢাকায় বিভাগীয় মহাসমাবেশ করার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে সারাদেশ থেকে লংমার্চ করে ঢাকায় যাওয়ার পরিকল্পনাও রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...