সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
‘মুক্তিযুদ্ধের পর রক্ষীবাহিনীকে আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছিল’মজুরি বোর্ড গঠনের পরও অশান্ত শিল্পাঞ্চল, বন্ধ ৭০০ পোশাক কারখানাবিয়ের দাবিতে নয়, মানসিক সমস্যায় বিদ্যুতের টাওয়ারে উঠেছিলেন তুহিনঅনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত সচিবের দণ্ডহাতিয়ায় ৪ দোকানে তালা দিয়ে দখলে নিলেন স্বেচ্ছাসেবকদল নেতাফটিকছড়িতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, যুবক নিহত‘সরকারের ব্যর্থতা ও অব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক সংকটকে আরও প্রকট করে তুলেছে’পরীক্ষায় বহিষ্কারের পর বিদ্যালয়ে বোমা বিস্ফোরণের অভিযোগএনসিপির স্পোর্টস উইংয়ের আত্মপ্রকাশ, নেতৃত্বে ফাহিম-নাজমুলতামিমরা সক্ষম না বলে বিপিএল হচ্ছে না: আসিফ আকবর
বিজ্ঞাপন

রাজশাহীতে ১২০ জনকে কর্মসংস্থানের উপকরণ দিল রাসিক

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম
রাজশাহীতে ১২০ জনকে কর্মসংস্থানের উপকরণ দিল রাসিক

রাজশাহী মহানগরীর ১২০ কর্মহীন ও সুবিধাবঞ্চিত নারী-পুরুষকে স্বাবলম্বী করে তুলতে কম্পিউটার, সেলাই মেশিন ও ব্যবসায়িক কার্ট বিতরণ করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

সোমবার (২ নভেম্বর) দুপুরে নগর ভবনের অষ্টম তলায় আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা সরঞ্জাম বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

দরিদ্র জনগোষ্ঠীর জীবিকায়ন সহায়তা প্রকল্পের আওতায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সি (সিডকা) ও রাসিকের উদ্যোগে এসব উপকরণ দেওয়া হয়। এর মধ্যে ৩১ জনকে কম্পিউটার, ৩৭ জনকে সেলাই মেশিন এবং ৫২ জনকে ব্যবসায়িক কার্ট দেওয়া হয়েছে। উপকারভোগীদের মধ্যে ১১৫ জন নারী ও পাঁচজন পুরুষ।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, নতুন উদ্যোক্তা তৈরি এবং প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু চাকরির আশায় বসে না থেকে বেকার তরুণ-তরুণীরা যাতে নিজেরাই কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

তিনি বলেন, বেকারত্ব দূরীকরণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মহীন জনগোষ্ঠীকে স্বনির্ভর করে তুলতে সম্মিলিতভাবে কাজ করা হচ্ছে। ভবিষ্যতে প্রকল্পটির কার্যক্রম নগরীর ৩০টি ওয়ার্ডে সম্প্রসারণের চেষ্টা করা হবে।

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে রাসিক প্রশাসক বলেন, উদ্যোক্তাদের সহায়তা এবং তরুণদের উদ্ভাবনী উদ্যোগে উৎসাহিত করার মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। ইউএনডিপি, সিডকাসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সহায়তায় নগরীর দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন, আয় বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি ও টেকসই জীবিকা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এসব কার্যক্রম সম্প্রসারণে রাসিকের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে।

ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে তিনি বলেন, ফুটপাত নাগরিকদের চলাচলের জন্য। ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনেও উদ্যোগ নেওয়া হচ্ছে।

রাসিকের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন শাখার জেনারেল সেক্রেটারি অধ্যাপক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ এবং সিডিসি ফেডারেশনের সভাপতি আয়েশা খাতুন মুক্তি। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ মামুন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...