অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত সচিবের দণ্ড

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওএসডি অতিরিক্ত সচিব মেহেদী হাসান এর আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে ইকোনমিক মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ১ নভেম্বর তিনি ওয়াশিংটনে যোগদান করেন। চার বছর মেয়াদ পূর্ণ হওয়ার পর তিনি সন্তানের শিক্ষা সেশন সম্পন্ন করা ও চিকিৎসার সুবিধার্থে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর আবেদন করেন। কিন্তু অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আবেদন নামঞ্জুর করে তাঁকে দেশে ফিরে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেয়।
২০২৩ সালের ৬ ডিসেম্বর মেহেদী হাসানকে ওয়াশিংটন দূতাবাস থেকে অবমুক্ত করা হয়। কিন্তু দেশে ফিরে কর্মস্থলে যোগদান না করে তিনি ২০২৩ সালের ১৫ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বহিঃবাংলাদেশ ছুটির আবেদন করেন। অনুমতি ছাড়া দেশত্যাগ করে ১ বছর ৬ মাস ৩ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার পর ২০২৫ সালের ১৯ জুন অর্থনৈতিক সম্পর্ক বিভাগে যোগদানপত্র জমা দেন।

