হ্যাকারের দখলে ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপ, পারমাণবিক হামলার ভুয়া বার্তা

এদিকে ভুয়া পারমাণবিক হামলার সতর্কবার্তার মধ্যেই ছয় দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে আবার হামলা শুরু করেছে রাশিয়া। যুদ্ধবিরতির সময় রুশ নিয়ন্ত্রিত ওলেশকি শহর থেকে কয়েক শ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছিল।
খেরসনের সামরিক প্রশাসন জানায়, সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে রুশ ড্রোনের আঘাতে একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়। হামলায় কেউ হতাহত হয়নি। তবে হাসপাতালের কক্ষ, জানালা ও দরজার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ছয় দিনের যুদ্ধবিরতির সুযোগে ওলেশকিতে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে রুশ বাহিনী। সেখানে নতুন সেনা ও ভারী সামরিক সরঞ্জাম পাঠানোর পাশাপাশি গোলাবারুদ সরবরাহ করা হয়েছে।
রোববার রাত ১১টায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়। ২০২২ সালের পর এটিকে দুই পক্ষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানীয় যুদ্ধবিরতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার জানিয়েছেন, অন্য কোনো যুদ্ধক্ষেত্রে নতুন করে যুদ্ধবিরতির পরিকল্পনা নেই। তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে সেনাদের পুনর্গঠন করা সামরিক বাহিনীর স্বাভাবিক প্রক্রিয়া। ইউক্রেনীয় বাহিনীও একই কাজ করেছে বলে তিনি ধারণা করেন।

