সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

দুমকীতে বিএনপি নেতাকে মারধরের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম
দুমকীতে বিএনপি নেতাকে মারধরের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

এ ঘটনায় ওই দিনই খলিলুর রহমান বাদী হয়ে দুমকী থানায় মামলা করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার ইমরান এজাহারভুক্ত দুই নম্বর আসামি।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন মামলার এক নম্বর আসামি মো. রাকিব। তাঁর দাবি, ছাত্রদলের কয়েকজন বালুর ড্রেজারের লাইন বসাতে গেলে খলিলুর রহমান বাধা দেন এবং টাকা দাবি করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি হলে খলিলুর রহমান সড়কে পড়ে আহত হন। তাঁকে কেউ আঘাত করেননি।

ওসি মো. সেলিম উদ্দিন জানান, ইমরানকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...