সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বরগুনায় বিএনপি নেতার সদস্য পদ স্থগিতটিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিতব্রাজিল-উরুগুয়েকে আতিথেয়তা দিয়ে ভারতের ক্ষতি ১১২ কোটিমাদকাসক্ত ছেলের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন মা, প্রাণ বাঁচাতে ঘুরছেন প্রশাসনের দ্বারে দ্বারেভার্চুয়াল শুনানিতে তিন সপ্তাহে জামিন পেল ৫২ শিশু‘মুক্তিযুদ্ধের পর রক্ষীবাহিনীকে আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছিল’মজুরি বোর্ড গঠনের পরও অশান্ত শিল্পাঞ্চল, বন্ধ ৭০০ পোশাক কারখানাবিয়ের দাবিতে নয়, মানসিক সমস্যায় বিদ্যুতের টাওয়ারে উঠেছিলেন তুহিনঅনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত সচিবের দণ্ডহাতিয়ায় ৪ দোকানে তালা দিয়ে দখলে নিলেন স্বেচ্ছাসেবকদল নেতা
বিজ্ঞাপন

ধর্মের নামে রাজনৈতিক-সামাজিক সুবিধা নেওয়ার প্রতিযোগিতা চলছে: জহির উদ্দিন স্বপন

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম
ধর্মের নামে রাজনৈতিক-সামাজিক সুবিধা নেওয়ার প্রতিযোগিতা চলছে: জহির উদ্দিন স্বপন

ধর্মীয় পোশাক ও পরিচয় ব্যবহার করে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সুবিধা নেওয়ার প্রতিযোগিতা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ধ্যান ও ধর্মচর্চার নামে অভিনয় চলছে। ওয়াজ মাহফিলের নামে বিকৃত কথাবার্তা বলার চেষ্টা করছেন কেউ কেউ।

সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টায় বরিশাল নগরের একটি মিলনায়তনে ‘সম্প্রীতি প্রসারে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় জহির উদ্দিন স্বপন বলেন, ধর্মের মর্মবাণীই হতে পারে সম্প্রীতি প্রতিষ্ঠার হাতিয়ার। অন্য কোনো ভাষা ব্যবহারের পরিবর্তে ধর্মের ভাষায় মানুষের কাছে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে হবে। ধর্মগ্রন্থগুলোতেই সম্প্রীতির ব্যাখ্যা দেওয়া আছে। প্রতিটি ধর্মগ্রন্থে মানবজাতির কল্যাণের কথা বলা হয়েছে। সম্প্রীতিই ধর্মের সবচেয়ে বড় বাণী।

তিনি আরও বলেন, বিভিন্ন ধর্মগ্রন্থের আয়াত, শ্লোক ও অনুচ্ছেদ তুলে ধরে সম্প্রীতির কথা বলা হলে একে ধর্মবিরোধী বলার সুযোগ থাকে না। এর মাধ্যমে ধর্মনিরপেক্ষতা নিয়ে যে বিকৃত ব্যাখ্যা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে, তা থেকেও বেরিয়ে আসা সম্ভব।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...