সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পদ্মা সেতু চালুর পর টানা পাঁচ বছর লোকসানে বিআইডব্লিউটিসিফিনল্যান্ডে এনসিপির অভিযোগের পর শেখ হাসিনার সেমিনার বানচালসকালে জামায়াত নেতা, বিকেলে বিএনপি নেতা—এক সড়কের দুই উদ্বোধন‘মাদকাসক্ত’ ছেলের প্রাণনাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন মাএইচএসসির ফল বিপর্যয়, অধ্যক্ষের পদত্যাগ দাবি অভিভাবকদেরএক্সপ্রেসওয়েতে দ্রুতগতিতে চলছিল দুটি মোটরসাইকেল, সংঘর্ষে নিহত ২৯০ দিনের মধ্যে সাংবাদিক আলিফ হত্যার বিচার শেষ করার দাবিবিশ্বকাপের টিকিটে ১২ কোটির বেশি আবেদন, বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচেও বিপুল আগ্রহদক্ষিণ আফ্রিকার কোচ-ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসিবিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন
বিজ্ঞাপন

ভার্চুয়াল শুনানিতে তিন সপ্তাহে জামিন পেল ৫২ শিশু

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পিএম
ভার্চুয়াল শুনানিতে তিন সপ্তাহে জামিন পেল ৫২ শিশু

ভার্চুয়াল শুনানির মাধ্যমে গত তিন সপ্তাহে অন্তত ৫২ শিশু জামিন পেয়েছে। এতে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা শিশুদের দূরবর্তী আদালতে হাজির করার ভোগান্তি কমার পাশাপাশি দ্রুত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ তৈরি হচ্ছে।

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্র (বালক)-এ দেশের ৩২ জেলার ৫৮টি শিশু আদালতের বিভিন্ন মামলার শিশুরা থাকে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আদালতে নেওয়া এবং পুলিশি নিরাপত্তার জন্য প্রয়োজনীয় এসকর্টের স্বল্পতাসহ নানা কারণে অনেক সময় শিশুদের আদালতে হাজির করা কঠিন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে ভার্চুয়াল শুনানি কার্যকর বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে।

চলতি বছরের ৯ জুলাই সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন (এমপি) কেন্দ্রটি পরিদর্শনকালে ভার্চুয়াল শুনানির গুরুত্ব তুলে ধরেন। এর ধারাবাহিকতায় ঢাকার শিশু আদালত-৮, শিশু আদালত-৫ ও ৬ এবং শেরপুর, নরসিংদী, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর, কক্সবাজার ও কুমিল্লার শিশু আদালতের সঙ্গে নিয়মিত ভার্চুয়াল শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...