ইরানে শিগগিরই পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, টাকার কার্লসনের দাবি

রোববার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কার্লসন এই দাবি করেন। সম্ভাব্য হামলার লক্ষ্য হিসেবে তিনি ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের কথা উল্লেখ করেন। এটি ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি স্থাপনার একটি।
কার্লসনের দাবি, ইসরায়েলি গোয়েন্দাদের ধারণা, ইরান আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করেছে। অন্যদিকে, পিকঅ্যাক্স মাউন্টেনের ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলো প্রায় ৩০০ ফুট পুরু কঠিন গ্রানাইট পাথরের নিচে অবস্থিত। ফলে প্রচলিত অস্ত্র দিয়ে এসব স্থাপনায় আঘাত করা কঠিন। এ কারণেই যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলার বিষয়টি বিবেচনা করছে বলে দাবি করেন তিনি।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

