ব্রাজিল-উরুগুয়েকে আতিথেয়তা দিয়ে ভারতের ক্ষতি ১১২ কোটি

সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ আয়োজন করতে গিয়ে বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। ব্রাজিল, উরুগুয়ে, পানামাকে আতিথেয়তা দিতে গিয়ে মোটা অঙ্কের টাকা ক্ষতি হচ্ছে ভারতের।
লাতিন আমেরিকার তিন দলকে আতিথেয়তা দিতে গিয়ে ৮০ থেকে ৮৫ কোটি রুপি পৌঁছাতে পারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১১২ কোটি টাকা। এই আর্থিক ঘাটতি সামাল দিতে ফেডারেশনের স্থায়ী আমানত (এফডিআর) ভাঙানোর প্রস্তাব দেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। তবে গতকাল অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় (এসজিবিএম) চৌবের প্রস্তাবের বিরোধিতা করেন ফেডারেশনের সদস্যরা।
খেলাধুলা থেকে আরও পড়ুন

