টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত

দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের ডেপুটি এডিটর মাসুদ রুমী এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক কুমার বিশ্বজিত রায়।
সোমবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির দ্বিবার্ষিক নির্বাচনে নতুন পর্ষদ নির্বাচিত হয়। প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ফল ঘোষণা করেন।
তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন

