সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
​‘অতঃপর স্বপ্ন-ইচ্ছে-শখ সবকিছু চির বিদায় দিলাম’গার্মেন্টস শ্রমিকদের খোঁজখবর নিলেন সংসদ সদস্য ফজলুল হক মিলনফ্রিজের কিস্তির টাকার জন্য তাঁতী দল নেতা খুন, ছাত্রদল নেতাসহ আসামি ৫মায়ের চোখের সামনে ট্রাকচাপায় প্রাণ গেল ১০ বছরের শিশুরইন্ডিপেনডেন্ট টিভির সিইও শামসুর রহমানের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধআন্দোলনে কারখানা ছুটি, মাছ ধরতে গিয়ে নদে ডুবে শ্রমিকের মৃত্যুইংল্যান্ড সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দলে বড় পরিবর্তনএনসিপির ক্রীড়া অঙ্গনে নতুন সংগঠন ‘এনএসএ’, আহ্বায়ক ফাহিমগণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার পতনের একদফা আন্দোলন: রাশেদ প্রধানসিরাজদিখানে বাবা-কন্যা হত্যা মামলায় সোহরাব বেপারী ৩ দিনের রিমান্ডে
বিজ্ঞাপন

ডেঙ্গুতে প্রাণ গেল সাত মাসের শিশুর, খবর শুনে দুবাইয়ে বাবার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০২:২০ পিএম
ডেঙ্গুতে প্রাণ গেল সাত মাসের শিশুর, খবর শুনে দুবাইয়ে বাবার মৃত্যু

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাত মাসের শিশুসন্তানের মৃত্যুর খবর শুনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আরিয়ান (৩৫) নামে এক দুবাই প্রবাসী মারা গেছেন। উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের আশা গ্রামে শনিবার (৩১ অক্টোবর) এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে দুবাইয়ে থাকতেন আরিয়ান। তার সাত মাস বয়সী ছেলে আদর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিল। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। ছেলের মৃত্যুর খবর শুনে শোকে ভেঙে পড়েন আরিয়ান। ওই দিন বিকেলে দুবাইয়ে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় বলে স্বজনেরা জানান।

এদিকে একই দিনে মারা যান শিশু আদরের মায়ের দাদি। একদিনে তিন স্বজনকে হারিয়ে শোকাহত পরিবারটি যেন বাক্‌রুদ্ধ। তাদের আহাজারিতে চোখের পানি ধরে রাখতে পারছেন না প্রতিবেশীরাও। প্রতিবেশী কবির মাঝি বলেন, সাজানো একটি পরিবার এক দিনের ব্যবধানে এলোমেলো হয়ে গেল। এমন মৃত্যু মেনে নেওয়া যায় না।

নিহত শিশুর নানা মো. জসিম হাজারী কান্নাজড়িত কণ্ঠে বলেন, নিহত শিশুটি আমার নাতি, আর আরিয়ান আমার জামাতা। একই দিনে মারা গেছেন আমার শাশুড়িও। এক দিনে তিনটি শোক আমাকে স্তব্ধ করে দিয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...