মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
হাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষর অনুপস্থিত মাদ্রাসা শিক্ষকের, সুপারকে শোকজসংসদীয় কমিটির বৈঠক: বিমানের টিকিটের দাম ও ফ্লাইট বিলম্ব নিয়ে প্রশ্নরাজধানীর আগারগাঁও ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণতাহসিফের লাশ উদ্ধার: দীপ-দিশার বক্তব্য মেলাচ্ছে পুলিশফের গ্যাসের দাম বৃদ্ধিতে শিবিরের প্রতিবাদ, বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিরাজধানীর দুই স্থানে ককটেল বিস্ফোরণমাদক ছাড়তে বলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তারদেশের ক্রিকেটারদের জন্য সুখবরের আভাস দিলেন তামিমদুই দফায় এলপিজির দাম বাড়ানো কোনোভাবেই জনস্বার্থসম্মত নয়: এবি পার্টিসান্তাহারে ট্রেড লাইসেন্স নবায়ন না করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা
বিজ্ঞাপন

‘ওভারিয়ান ক্যানসার’ কী কীভাবে হয়, চিকিৎসা পদ্ধতি জানালেন ডা. হ্যাপী

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ১১:৪০ পিএম
‘ওভারিয়ান ক্যানসার’ কী কীভাবে হয়, চিকিৎসা পদ্ধতি জানালেন ডা. হ্যাপী

মরণব্যাধি ক্যানসার নিয়ে জানা-অজানার শেষ নেই। রোগটির বিভিন্ন প্রকার রয়েছে। প্রতিটিই ভিন্ন রকম। এরমধ্যে একটি ‘ওভারিয়ান ক্যানসার’। বাংলাদেশসহ বিশ্বজুড়ে এটি নারীদের ক্যানসারজনিত মৃত্যুর অন্যতম প্রধান কারণ। নির্দিষ্ট কোনো লক্ষণ বা উপসর্গ না থাকায় একে ‘সাইলেন্ট কিলার’ বা ‘নীরব ঘাতক’ বলা হয়। এ ক্যানসারের উপসর্গ ও চিকিৎসা নিয়ে নারীদের সতর্কতামূলক পরামর্শ দিয়েছেন পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকার (অনকোলজিস্ট) অধ্যাপক ডা. হ্যাপী হক।

সম্প্রতি এশিয়া পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ডা. হ্যাপী হক বলেন, “নারীদের ক্যানসার আক্রান্ত হওয়ার তালিকায় অষ্টম অবস্থানে ‘ওভারিয়ান ক্যানসার’। বিশ্বব্যাপী চিকিৎসকদের তথ্য অনুযায়ী, প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় তিন লাখ নারী এ ক্যানসারে আক্রান্ত হন এবং এর মধ্যে মারা যান প্রায় দুই লাখ। দেশের সবশেষ (২০২০) পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর প্রায় ১৩ হাজার নারী এ ক্যানসারে আক্রান্ত হচ্ছেন।”

তিনি বলেন, ‘রোগীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা এবং তার প্রধান অভিযোগের ওপর ভিত্তি করে পরবর্তী ইনভেস্টিগেশনের সিদ্ধান্ত নিতে হয়। ওভারিয়ান ক্যানসারের ক্ষেত্রে সাধারণত পেলভিক আল্ট্রাসাউন্ড ও ট্রান্সভাজিনাল আল্ট্রাসাউন্ড করার পর টিউমার মার্কার পরীক্ষা করা হয়। এসব পরীক্ষার রিপোর্ট দেখে মূল ইনভেস্টিগেশনে যাওয়া হয়।’

চিকিৎসার ধরণ কীভাবে নির্ধারিত হয়, এমন প্রশ্নের জবাবে ডা. হ্যাপী বলেন, ‘রোগ যদি প্রাথমিক বা দ্বিতীয় স্টেজে থাকে, তবে সার্জারির পর কেমোথেরাপি দেওয়া হয়। অন্যদিকে, স্টেজ থ্রির ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে আগে সার্জারি করা হবে, নাকি কেমোথেরাপি। সার্জারির মাধ্যমেই যদি ক্যানসারের সমস্ত অংশ পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়, আগে সার্জারি পরে কেমোথেরাপি দিতে হবে।’

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...