বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ দেখতে ৯ লাখ আবেদন

দক্ষিণ আফ্রিকার আট ভেন্যুতে অনুষ্ঠেয় ৪১ ম্যাচের জন্য জমা পড়েছে ১০ কোটি ৫০ লাখের বেশি আবেদন। এর মধ্যে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ১১টি ম্যাচের জন্য আবেদন পড়েছে প্রায় ২ কোটি ৬০ লাখ। জিম্বাবুয়েতেও টিকিটের আবেদনের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ৩০ লাখ। আগামী ২৪ অক্টোবর ভিক্টোরিয়া ফলসের নতুন মসি-ওয়া-তুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া জিম্বাবুয়ে-ভারত ম্যাচের জন্য আবেদন পড়েছে ৩৩ লাখের বেশি। নামিবিয়ার রাজধানী উইন্ডহোকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য ছয়টি ম্যাচের জন্য টিকিটের আবেদন জমা পড়েছে ২০ লাখের বেশি।
২০২৭ বিশ্বকাপে অংশ নেবে ১৪ দল। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার ১২টি শহরে অনুষ্ঠিত হবে মোট ৫৭টি ম্যাচ। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। এটা সেন্ট্রাল আফ্রিকান টাইম অনুযায়ী নির্ধারিত। বাংলাদেশ সময় সেটা ২১ নভেম্বর রা৩ ৩টা ৫৯ মিনিট। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করলে এই লটারির মাধ্যমে টিকিট পাওয়ার সুযোগ থাকবে না।

