বাংলাদেশের ম্যাচের পর দিল্লিতে কেন খেলা হচ্ছে না

সংস্কার করতে তিন থেকে চার মাস সময় লাগলে ২০২৭ আইপিএলের আগে অরুণ জেটলি স্টেডিয়ামে কোনো ম্যাচ আয়োজনের সম্ভাবনা কম। এ বছরের সেপ্টেম্বরে ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি ম্যাচটাই দিল্লিতে সবশেষ কোনো আন্তর্জাতিক ম্যাচ। ওয়ানডে হয়েছে আরও আগে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটাই অরুণ জেটলিতে সবশেষ কোনো ওয়ানডে।
ঘরের মাঠে বিরাট কোহলিকে দেখতে উন্মুখ হয়ে আছেন দিল্লির সমর্থকরা। তবে সংস্কার কাজ শেষ না হওয়ায় সেই অপেক্ষাও অনিশ্চয়তায় পড়েছে। কোথায় হতে পারে ভারত-শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডে, সে সম্পর্কেও কিছু জানা যায়নি। দ্য হিন্দুকে সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, কাজ শেষ হতে প্রায় চার মাস লাগবে। মুল্লানপুর, লক্ষ্ণৌসহ দেশের প্রায় ৭৫ শতাংশ ভেন্যুতে বালুভিত্তিক আউটফিল্ড রয়েছে। এতে পানি নিষ্কাশনব্যবস্থা ভালো হয়। আর বৃষ্টি বাগড়া দিলেও চিন্তার কোনো কারণ নেই। বৃষ্টির পর দ্রুত মাঠ খেলার উপযোগী করা সম্ভব হয়।’ দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) দিল্লির রঞ্জি ট্রফির হোম ম্যাচগুলোও সংস্কারকাজের কারণে পালাম এলাকার এয়ারফোর্স কমপ্লেক্স গ্রাউন্ডে সরিয়ে নিয়েছে।

