সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সাইবার হামলায় অকেজো ইউরোপের সাত দেশের সুপারমার্কেট ফ্রিজফুটবল খেলা নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০জুতার ভেতরে ২২৫০ পিস ইয়াবা, রোহিঙ্গা নারীসহ আটক ২মাকে গলা কেটে হত্যা, কারা হেফাজতে হৃদ্‌রোগে সেই শিক্ষকের মৃত্যুরিকশাচালককে অস্ত্রাঘাত করে ছিনতাই, যুবককে কুপিয়ে জখমপোশাকশ্রমিকদের আন্দোলন: তিন মামলায় গ্রেপ্তার ২৬ জন কারাগারেবাংলাদেশের বিপক্ষে ছয় পেসার নিয়ে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকারইউআইইউর সহযোগিতায় জামালপুরে ‘রোবো ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিতডাকাডাকিতেও সাড়া নেই, পরে টয়লেটে মিলল কসাইয়ের মরদেহকেরানীগঞ্জে জমি দখল ও ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
বিজ্ঞাপন

পারকিতে বালু উত্তোলন, ভাঙন ঝুঁকিতে কর্ণফুলী টানেল সার্ভিস এলাকা

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পিএম
পারকিতে বালু উত্তোলন, ভাঙন ঝুঁকিতে কর্ণফুলী টানেল সার্ভিস এলাকা

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার প্রিমিয়ার কোম্পানি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান স্থানীয় বারশত ইউনিয়নের রাজনৈতিক নেতাদের সহযোগিতায় বিদ্যুৎকেন্দ্রের জমি ভরাটের কাজ করছে। কাজের তদারকিতে রয়েছেন প্রতিষ্ঠানটির সুপারভাইজার মো. সাইফুল ইসলামসহ ১০ থেকে ১৫ জন কর্মী।

উপকূলীয় এলাকা রক্ষায় ১৯৯৩-৯৪ ও ২০০২ সালে পর্যায়ক্রমে পারকি ও আশপাশের প্রায় ৮০ হেক্টর এলাকায় ঝাউগাছ লাগায় বন বিভাগ। পরে গাছগুলো বড় হয়ে উঠলে এলাকাটি পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিতি পায়। স্থানীয়দের কাছে এলাকাটি ঝাউবাগান নামেও পরিচিত।

স্থানীয় বাসিন্দা ও সৈকতে ঘুরতে আসা কয়েকজন পর্যটক বলেন, বিদ্যুৎকেন্দ্রের জমি ভরাটের জন্য পারকি থেকে যেভাবে বালু তোলা হচ্ছে, তাতে তাঁদের রক্ষাকবচ পারকি সৈকত ও কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ঝুঁকিতে পড়তে পারে। ৫০৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত কর্ণফুলী টানেল সার্ভিস এলাকাও হুমকিতে রয়েছে। তাঁরা স্থানীয় প্রশাসনের নজরদারি জোরদারের আহ্বান জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...