মাকে গলা কেটে হত্যা, কারা হেফাজতে হৃদ্রোগে সেই শিক্ষকের মৃত্যু

এলাকাবাসীর দাবি, পারিবারিক অশান্তির কারণে মামুন মানসিক সমস্যায় ভুগছিলেন। দীর্ঘদিন পর গত ২৭ আগস্ট বাড়িতে ফেরেন তিনি। এর আগে তিনি পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নেন।
বাড়িতে ফিরে ওই দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ধারালো বটি দিয়ে মাকে মাটিতে ফেলে গলায় কোপ দেন মামুন। এতে মা আনোয়ারা বেগমের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে বটি ফেলে পালিয়ে যান মামুন। পরে পুলিশ তাঁকে আটক করে।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা হয়। গ্রেপ্তারের পর মামুনকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছিল।
সারাদেশ থেকে আরও পড়ুন

