বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
‘আপা আসবে তাই চলে যাচ্ছি’, প্লেনের ছবি পোস্ট করে আসিফ মাহমুদবিশ্বব্যাংকের প্রতিবেদন: যোগ্য কাজ নেই ৬০% স্নাতকেররাশেদ খানের অভিযোগের প্রশ্নে কী বললেন জয়সওয়ালদক্ষিণ কোরিয়া যাচ্ছেন এনসিপির ৪ নেতাআন্দোলনের ভিডিও ধারণ করায় হামলা, আহত তৌফিক মারা গেছেনমানিকগঞ্জ ও সাভার: ডাকঘর আছে, পোস্টমাস্টার নেইইবিতে ভর্তি তলানিতে: পড়া শেষ না করেই ফিরছেন বিদেশিরাঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, ব্ল্যাকমেলের অভিযোগে কবিরাজ গ্রেপ্তারযুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে, জয়ের আশা ডেমোক্র্যাটদেরপিরোজপুরে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, ৫ জনকে কুপিয়ে জখম
বিজ্ঞাপন

পোশাকশ্রমিকদের আন্দোলন: তিন মামলায় গ্রেপ্তার ২৬ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পিএম
পোশাকশ্রমিকদের আন্দোলন: তিন মামলায় গ্রেপ্তার ২৬ জন কারাগারে

আদালতের প্রসিকিউশন বিভাগের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম ও এসআই আবু বক্কর এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ কর্মকর্তারা জানান, পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় ১৩ জন, বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় পল্লবী থানায় করা আরেকটি মামলায় সাতজন এবং মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল রোববার মিরপুর এলাকায় পোশাকশ্রমিকেরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলন করেন। আন্দোলন মিরপুর ও পল্লবী এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের ওপর হামলা, কর্তব্যকাজে বাধা, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে পাঁচটি মামলা করে। সংঘর্ষের সময় ও পরে ২৬ জনকে আটক করা হয়। পরে তাঁদের তিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...