ইবিতে ভর্তি তলানিতে: পড়া শেষ না করেই ফিরছেন বিদেশিরা

তথ্য অনুযায়ী, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে সাতজন বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়ে তিনজন পড়াশোনা সম্পন্ন করেন। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ২২ জন ভর্তি হয়ে কোর্স সম্পন্ন করেন ১৬ জন। এর পরের দুই বছর ভর্তি হন যথাক্রমে ৩০ জন। এর মধ্যে কোর্স সম্পন্ন করেন যথাক্রমে ১৭ জন। এরপর ২০২০-২১ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হন ১১ জন। তবে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি হননি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমফিলে ভর্তি হয়েছেন মাত্র ২ জন।
এদিকে স্নাতক পর্যায়ে ভর্তি হওয়া ৩১ জন শিক্ষার্থীর মধ্যে ১৫ জনের পড়াশোনা অসমাপ্ত রয়েছে, যা প্রায় ৪৮ দশমিক ৩৯ শতাংশ। স্নাতকোত্তরে ভর্তি হওয়া ২৮ জনের মধ্যে ৫ জন, পিএইচডিতে ৮ জনের মধ্যে ৪ জন এবং এমফিলে ৫ জনের মধ্যে ২ জন কোর্স সম্পন্ন করেননি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ২০ জন বিদেশি শিক্ষার্থী নেপাল, নাইজেরিয়া, ভারত ও গাম্বিয়ার নাগরিক।

