বাংলালিংক ও দুই প্রতিষ্ঠান: তিন মাসের নিয়োগে এক যুগ অস্থায়ী

তবে ফ্রন্ট ডেস্ক বাংলাদেশ লিমিটেডের মানবসম্পদ বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ তান্মি ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কর্মীদের নিয়োগের সময়ই অস্থায়ী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলালিংক প্রতি তিন মাস পর কাজের অর্ডার দেয়। সেই অনুযায়ী তাঁদের প্রতিষ্ঠান আউটসোর্সিং কর্মী নিয়োগ দিয়ে কাজ করায়। এভাবেই অনেকে সাত-আট বছর ধরে কাজ করছেন।
তবে কর্মীদের অভিযোগ, নিয়োগের সময় অস্থায়ী হিসেবে উল্লেখ করলেই বছরের পর বছর স্থায়ী প্রকৃতির কাজ করানোর বৈধতা তৈরি হয় না। তাঁদের মতে, নিয়োগের ধরন ও কাজের বাস্তবতা বিবেচনায় নিয়ে বিষয়টি বিচার করা প্রয়োজন।
এ বিষয়ে সার্চলাইট কমিউনিকেশনস লিমিটেডের কি-এক্সিকিউটিভ অফিসার শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগকারীদের অভিযোগ পুরোপুরি সত্য বা পুরোপুরি মিথ্যা নয়। তাঁরা অনেকে অনেক দিন ধরে আছেন, তবে তাঁদের আমরা এভাবেই তিন মাস ও ছয় মাসের জন্য নিয়োগ দিই। কেউ যদি চাকরি করতে না চান, তাহলে চলে যেতে পারেন।’
জানতে চাইলে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বাংলালিংক কিছু মামলার নোটিশ পেয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন। বাংলালিংক সংশ্লিষ্ট আদালতে নিজের অবস্থান যথাযথভাবে তুলে ধরেছে এবং আদালতের যেকোনো সিদ্ধান্ত ও নির্দেশনা মেনে চলবে।

