বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মানিকগঞ্জ ও সাভার: ডাকঘর আছে, পোস্টমাস্টার নেইইবিতে ভর্তি তলানিতে: পড়া শেষ না করেই ফিরছেন বিদেশিরাঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, ব্ল্যাকমেলের অভিযোগে কবিরাজ গ্রেপ্তারযুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে, জয়ের আশা ডেমোক্র্যাটদেরপিরোজপুরে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, ৫ জনকে কুপিয়ে জখমবাংলালিংক ও দুই প্রতিষ্ঠান: তিন মাসের নিয়োগে এক যুগ অস্থায়ীশাহ আমানত বিমানবন্দর: ৬৩৫ নিরাপত্তাকর্মীর পরও থামছে না চুরিএবার পল্লবীতে জোড়া ককটেল বিস্ফোরণমিরপুরে ককটেল বিস্ফোরণে দগ্ধ যুবক, শরীরের ২০ শতাংশ পুড়েছেমাঠে সংঘর্ষে ফুটবলারের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু
বিজ্ঞাপন

মিরপুরে ককটেল বিস্ফোরণে দগ্ধ যুবক, শরীরের ২০ শতাংশ পুড়েছে

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ১২:০৭ এএম
মিরপুরে ককটেল বিস্ফোরণে দগ্ধ যুবক, শরীরের ২০ শতাংশ পুড়েছে

রাজধানীর মিরপুর-১১ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় পাপন (২০) নামে এক যুবক দগ্ধ হয়েছেন। তাঁকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে তাঁকে দগ্ধ অবস্থায় ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, রাতে মিরপুর থেকে দগ্ধ অবস্থায় ওই যুবক হাসপাতালে আসেন। তাঁর শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। তাঁকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...