মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ইউআইইউর সহযোগিতায় জামালপুরে ‘রোবো ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পিএম
ইউআইইউর সহযোগিতায় জামালপুরে ‘রোবো ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত

রোবোটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রোগ্রামিংয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী চিন্তায় উৎসাহিত করতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সহযোগিতায় দিনব্যাপী ‘রোবো ফেস্ট-২০২৬’ জামালপুরে অনুষ্ঠিত হয়েছে।

ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জামালপুরের সায়েন্স অ্যান্ড ইনোভেশন ক্লাব এবং ইউনাইটেড ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই উৎসবে শিক্ষার্থীদের জন্য রোবোটিকস ও আধুনিক প্রযুক্তির নানা উদ্ভাবন তুলে ধরা হয়। ‘এ জার্নি ইনটু দ্য ওয়ার্ল্ড অব রোবোটিকস’ ছিল এই আয়োজনের প্রতিপাদ্য।

ফেস্টে ইউআইইউর সেন্টার ফর এআই অ্যান্ড রোবোটিকসের (সিএআইআর) বিভিন্ন প্রযুক্তিগত উদ্ভাবন ও প্রকল্প প্রদর্শন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ইউআইইউ মার্স রোভার, ইউআইইউ এরিয়াল রোবোটিকস, ইউআইইউ রেসকিউ রোভার এবং ইউআইইউ মেরিনারসহ বিভিন্ন রোবট ও প্রযুক্তিনির্ভর প্রকল্প। প্রদর্শনীতে জামালপুরের ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এম এ রশিদ মেমোরিয়াল একাডেমি এবং এম এ গফুর মেমোরিয়াল একাডেমির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

প্রদর্শনীতে সিএআইআর-এর সদস্যরা গ্রাউন্ড, মেরিন ও এরিয়াল এই তিনটি ক্ষেত্রে রোবোটিকস প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবন ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। গ্রাউন্ড রোবোটিকসের আওতায় মার্স রোভার ও রেসকিউ রোভার, মেরিন রোবোটিকসের আওতায় ইউআইইউ মেরিনার এবং এরিয়াল রোবোটিকসের বিভিন্ন প্রযুক্তি ও কার্যক্রম প্রদর্শন করা হয়। শিক্ষার্থী ও দর্শনার্থীরা এসব উদ্ভাবন সরাসরি দেখার পাশাপাশি সংশ্লিষ্ট প্রযুক্তির কার্যপ্রণালি ও ব্যবহারিক দিক সম্পর্কে জানার সুযোগ পান।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...