গাইবান্ধার চরাঞ্চল: ভুট্টা চাষে সার মিলছে না

সম্প্রতি চরাঞ্চল ঘুরে দেখা যায়, কৃষকেরা ভুট্টা আবাদের জন্য কেউ জমি তৈরি করছেন, আবার কেউ রোপণ করছেন। অনেকে জমি তৈরি করে সারের জন্য অপেক্ষা করছেন। কিছু জমিতে কৃষক বন্যার পানি নেমে যাওয়ার পরপরই ভুট্টা লাগিয়েছেন।
কৃষকেরা জানান, ভুট্টা আবাদের ভরা মৌসুমে তাঁরা সার পাচ্ছেন না। যতটুকু পাচ্ছেন, তা চাহিদার তুলনায় অনেক কম। এ ছাড়া চরাঞ্চল থেকে ডিলার পয়েন্টে সার সংগ্রহ করতে সময় ও ভাড়া বাবদ তিন-চার শ টাকা বেশি গুনতে হচ্ছে।
ফুলছড়ি উপজেলার উজলডাঙা গ্রামের কৃষক আল আমিন জানান, ভুট্টা আবাদের ভরা মৌসুমে ইউরিয়া সার পাচ্ছেন না তাঁরা। ডিলারের কাছে গেলে সামান্য পরিমাণ সার দিচ্ছে। তবে অন্য জায়গা থেকে বস্তাপ্রতি ৪০০-৫০০ টাকা বেশি দিয়ে সার কিনে জমিতে দিতে হচ্ছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

