রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
হ্যালোইন লুকে দেশের শোবিজ তারকারাআলমডাঙ্গা বণিক সমিতির নির্বাচন: টানা তৃতীয়বার সভাপতি মিলন, সাধারণ সম্পাদক আলাউদ্দিনলংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: চুয়াডাঙ্গায় সংস্কৃতিমন্ত্রী৩৬ ভিলাসহ ৫ কোটির সম্পত্তি, তদন্তের মুখে সরকারি আমলা দম্পতিপ্রবীণ সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনি মৃত্যুবরণ করেছেনইরানের এক-দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় এখনও হামলা চালানো বাকি: ট্রাম্পগাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ থেকে পুলিশ বক্সে আগুন, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশেরপোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা সরকারেরইন্টারকে হারিয়ে টানা চতুর্থ মিলান ডার্বি জিতল এসি মিলানএইচএসসির ফলে চুয়াডাঙ্গার ব্রাইট মডেলে শতভাগ সাফল্য, মেহেরপুরের মড়কা কলেজে শূন্য
বিজ্ঞাপন

ইরানে এখনো দু-একটি কাজ বাকি, ১০ মিনিটেই তা করতে পারি: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ১১:০৪ এএম
ইরানে এখনো দু-একটি কাজ বাকি, ১০ মিনিটেই তা করতে পারি: ট্রাম্প

নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র জানায়, গতকাল শনিবার দোহায় আলোচনার আগে শুক্রবার তেহরানে ইরানি ও কাতারি প্রতিনিধিদের মধ্যে ১২ ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা হয়। ওয়াশিংটনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে এসব আলোচনা সমন্বয় করা হচ্ছে বলেও জানান তিনি।

অঞ্চলটির দেশগুলো আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প আবারও ইরানে হামলা শুরু করতে পারেন। ইরান বারবার হুঁশিয়ারি দিয়ে বলেছে, দেশটির ওপর নতুন করে হামলা হলে প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানা হবে। শনিবার এর আগে তিনজন জ্যেষ্ঠ উপসাগরীয় আরব কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এমএস নাউ জানায়, ইরানে সম্ভাব্য নতুন দফার হামলার জন্য উপসাগরীয় মিত্র দেশগুলোকে প্রস্তুত থাকতে সতর্ক করেছে ওয়াশিংটন। আগামী ৪ নভেম্বর, অর্থাৎ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরদিন থেকেই এ হামলা শুরু হতে পারে বলে আলোচনায় উঠে এসেছে।

ওই কর্মকর্তাদের মতে, সম্ভাব্য হামলা স্বল্পস্থায়ী হলেও তা হবে তীব্র। তবে ইরানের পাল্টা হামলার আশঙ্কায় উপসাগরীয় দেশগুলো ওয়াশিংটনকে উত্তেজনা প্রশমনের জন্য চাপ দিচ্ছে। গত ১ সেপ্টেম্বরের পর থেকে যুক্তরাষ্ট্র ইরানে কোনো হামলা চালায়নি। ট্রাম্পও প্রতিশ্রুতি দিয়েছিলেন, মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার আগে ইরানে নতুন করে হামলা চালাবেন না।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...