রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এল নিনোর প্রভাবে বিপর্যস্ত বলিভিয়া, জরুরি অবস্থা জারিক্রিপ্টোকারেন্সিতে বৃহত্তম চুরি: ৯০ শতাংশই উদ্ধারের দাবি বাইন্যান্সেরঅস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে বাংলাদেশের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকাজীবননগরে বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করলেন এমপি রুহুল আমিনপরিকল্পিতভাবে পোশাকশ্রমিকদের উসকে দেওয়া হচ্ছে: শ্রমমন্ত্রীএকের পর এক ব্যর্থতা, অস্ট্রেলিয়ার ক্রিকেট কি তবে পতনের পথে?এইচএসসিতে লক্ষ্মীপুরে সেরা প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজএবার নিকি মিনাজকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি করায় আগ্রহ ট্রাম্পেররাতে পিকআপ ভ্যানে বস্তাভর্তি মরা মুরগি এনে ফেলা হয় নদীতেলক্ষ্মীপুরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে প্রাণ গেল চালকের
বিজ্ঞাপন

ইরানের এক-দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় এখনও হামলা চালানো বাকি: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ১১:৫৫ এএম
ইরানের এক-দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় এখনও হামলা চালানো বাকি: ট্রাম্প

ইরানের সামরিক সক্ষমতার বড় একটি অংশ ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটির আরও এক বা দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় এখনও হামলা চালানো বাকি রয়েছে বলে জানিয়েছেন তিনি। এসব স্থাপনার মধ্যে ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ নামে পরিচিত একটি সন্দেহভাজন ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাও রয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি দাবি করেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তবে তেহরানকে পুরোপুরি বিশ্বাস করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। ট্রাম্পের দাবি, মার্কিন হামলায় ইরানের সামরিক সক্ষমতা এবং পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে নতুন করে হামলা চালানোর ক্ষেত্রে আপাতত তাড়াহুড়ো করছে না ওয়াশিংটন।

ফ্লোরিডায় নিজের বাসভবনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা হয়েছে। তবে তার হিসাবে এখনো এক বা দুটি স্থাপনা বাকি রয়েছে। চাইলে মাত্র ১০ মিনিটের মধ্যেই সেগুলোতে হামলা চালানো সম্ভব।

‘পিকঅ্যাক্স মাউন্টেন’ নামে পরিচিত সন্দেহভাজন ভূগর্ভস্থ স্থাপনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ স্থাপনাটির বিষয়টিও যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করতে হবে। চাইলে খুব অল্প সময়ের মধ্যেই বাকি কাজ শেষ করা সম্ভব।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...